সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১০:০২:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১০:০২:৩৮ পূর্বাহ্ন

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে এই সংকটে সৌদি আরবের প্রতি আঙ্কারার পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট এ অবস্থান পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

ফোনালাপে এরদোগান হুথি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি আঙ্কারার পূর্ণ সমর্থন রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবারের হামলায় চারজন এবং রোববারের হামলায় আরও একজন নিহত হন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০