১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন ইনু

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১০:১৩:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১০:১৩:৫৩ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে আদালত জানান, তিনটি সাজা একসঙ্গে কার্যকর হবে। অর্থাৎ, তাঁকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে এ মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

গত ২৬ আগস্ট ২০২৪ রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, ইনুর বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০