শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৯:১৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:১৭:৫৮ অপরাহ্ন

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২-এর একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর। তিনি বলেন, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক ছিলেন। ঋণখেলাপির অভিযোগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টে মামলা করে। ওই মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন।

সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর খেলাপি বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে ৪১ কোটি ২ লাখ টাকা।

সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে খেলাপি ঋণের কারণে পরবর্তী সময়ে তাঁকে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০