ছাত্রদল নেতা হামিমের পোস্ট: ‘পিএমওর ফেসবুক পেজ দেখলে প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করবে নাগরিকরা’

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:১৫:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:১৫:০০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ফেসবুক পেজের কার্যক্রম দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে হামিম লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ধারা শুধু অব্যাহতই রাখেননি তারেক রহমান, বরং ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের জন্যও রাজনীতিকে কঠিন করে দিচ্ছেন।

পোস্টে হামিম লেখেন, ‘আজকে PMO Bangladesh—প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুক পেজটি দেখে আসুন। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের সকল নাগরিক আমাদের এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতে বাধ্য হবে।’

জিয়াউর রহমানের বহুল প্রচলিত একটি ইংরেজি উক্তি উল্লেখ করে তিনি লেখেন, ‘I will make politics difficult for the politicians’।

এরপর তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে ছাত্রদল নেতা লেখেন, ‘তারেক রহমান প্রতিদিন কঠোর পরিশ্রম, দায়িত্ব-কর্তব্য পালন করেন আর মনে মনে মুচকি হেসে বলেন—I will make politics difficult not only for the politicians but also for the future Prime Ministers (আমি শুধু রাজনীতিবিদদের জন্যই রাজনীতি কঠিন করব না, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের জন্যও কঠিন করব)।’

হামিমের পোস্টে তারেক রহমানের কাজের প্রশংসার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উচ্চ মানদণ্ড তৈরি করার বিষয়টি তুলে ধরা হয়েছে। পোস্টটিতে ১০ ঘণ্টায় প্রায় ১ হাজার ৭০০টি প্রতিক্রিয়া পড়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০