ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:১৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:১৬:০৩ পূর্বাহ্ন

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে রাজশাহীর বাঘা উপজেলার এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমরাহ পালনকালে তাঁর মৃত্যু হয়।

জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা। তিনি মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।

গত ৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যান জহুরা বেওয়া। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার দিকে তাঁর মা মক্কায় মারা গেছেন। তিনি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে সেখানে গিয়েছিলেন। আগামী ২৩ অক্টোবর তাঁদের বাংলাদেশের নিজ গ্রামে ফেরার কথা ছিল। মক্কাতেই তাঁর মায়ের দাফন সম্পন্ন করা হবে।

মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তহুরুল ইসলাম।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০