ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:১৯:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:১৯:১০ পূর্বাহ্ন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে দেশটির আট সেনা নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ ফ্রন্টে এসব সেনা নিহত হন। তবে সংঘর্ষের ধরন বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।

এর আগে শনিবার প্রতিবেশী তাইজ প্রদেশে হুথিদের পৃথক গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ইয়েমেনের একটি সরকারি দপ্তরের বরাতে এ তথ্য জানা গেছে।

দেশটিতে গত জুলাই থেকে নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছু সময়ের জন্য পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। সেই সময়ের পর এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করে নেয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে। সেই থেকে দেশটিতে সংঘাত অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০