তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৬:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৬:২৪ পূর্বাহ্ন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজ্যান্ডার নোভাক। একই সঙ্গে তেলের দাম কবে নাগাদ কমতে পারে, সে বিষয়ে পূর্বাভাসও দিয়েছেন তিনি।

রাশিয়ার রাজনৈতিক টক শো ‘সোলোভিয়েভ লাইভে’ নোভাক বলেন, বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি রয়েছে। হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে এবং আরও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

নোভাকের মতে, পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেলের সরবরাহ পুনরায় শুরু হলে এক থেকে দেড় বছরের মধ্যে বাজারে ভারসাম্য ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে বিশ্বের হাতে থাকা তেলের মজুত ব্যবহারের সক্ষমতা ইতোমধ্যে ফুরিয়ে আসছে।

অনুষ্ঠানে নোভাক জানান, রাশিয়ার তেল নিয়ে প্রথম ট্যাঙ্কারটি একটি রুশ বন্দর থেকে বিশ্ববাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে। গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন। ওই চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করবে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক শিবিরের আইনপ্রণেতারা চুক্তিটির সমালোচনা করেছেন। তাঁদের আশঙ্কা, এই চুক্তির মাধ্যমে রাশিয়ার আয় বাড়লে ইউক্রেনে দেশটির যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।

সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০