বিএনপি অ্যাক্টিভিস্টদের নিয়ে হাসনাতের ব্যঙ্গাত্মক পোস্ট

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:৩২:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:৩২:৫৩ পূর্বাহ্ন

বিএনপির অ্যাক্টিভিস্টদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া আলোচনা এবং পরে সেই সিদ্ধান্তের খবরকে ‘ভুয়া’ বলা নিয়ে পোস্টে ব্যঙ্গ করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া।’

তিনি আরও লেখেন, ‘এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।’

ইশরাক হোসেনের দলের ভেতরের সমর্থকদের নিয়েও মন্তব্য করেন হাসনাত। তিনি লেখেন, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’

পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করার পরামর্শ দেন। পাশাপাশি ইশরাকের পদত্যাগ নিয়ে তৈরি হওয়া খবরের পেছনে পার্থের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০