ট্রাকচালকের সিটের নিচে মিলল ৭ হাজার ৩৭৫ ইয়াবা

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১১:১০:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১১:১০:৪১ পূর্বাহ্ন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালক শামীম রেজাকে (২৬) গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরেক মাদক কারবারি।

সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের বাসিন্দা। পলাতক ব্যক্তির নাম জনি আলী (২৮)। তাঁর বাড়ি একই উপজেলার দানিয়ালপুর গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে ৩৮টি জিপারযুক্ত প্যাকেটে মোট ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া জনি আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০