হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১২:০৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১২:০৩:৫৩ অপরাহ্ন

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় চারটি নৌকা, ১৯ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি মেঘনা নদী ও এর শাখা নদীগুলো থেকে প্রায় ৫১ লাখ ৪০ হাজার মিটার পরিত্যক্ত জাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেঘনা নদী ও এর শাখা নদীর ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর ও অন্তর্বাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন অমান্য করে মাছ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া নদী থেকে প্রায় ৪২ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে অভিযানে অংশ নেয় হিজলা নৌ পুলিশ ফাঁড়ি এবং আবুপুর ও অন্তর্বাম অস্থায়ী ক্যাম্পের তিনটি দল। অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইয়াছিনুল হকও উপস্থিত ছিলেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা দৈনিক যুগান্তরকে জানান, উদ্ধার করা পরিত্যক্ত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা এবং দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০