লাকসামে কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:১৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:১৫:০১ অপরাহ্ন

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর রেলপথের আপলাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে লাকসাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার উদ্দেশে যাওয়ার পথে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পাশাপাশি আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উদ্ধারকাজ শেষ হওয়া এবং আপলাইনে ট্রেন চলাচল পুনরায় শুরুর নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেন স্টেশন মাস্টার।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০