দলীয় পদ থেকে সরে দাঁড়াতে চান মহিলা দল নেত্রী, যা জানালেন আবেদনে

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৯:৫৪:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৯:৫৪:৫৭ পূর্বাহ্ন

ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক কাজী মনি (খাদিজা)।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাঁর অব্যাহতির আবেদনের বিষয়টি জানা যায়। এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে অব্যাহতিপত্রটি শেয়ার করেন তিনি।

অব্যাহতিপত্রে কাজী মনি উল্লেখ করেন, কিছু অনিবার্য ব্যক্তিগত সমস্যার কারণে তাঁর পক্ষে সংগঠনের কার্যক্রমে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তাঁকে কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংগঠনটির সভানেত্রী সালমা কাজীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়ান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কী কারণে তিনি পদত্যাগ করতে চান, তা আমার জানা নেই।’

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কোটালীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে, কাজী মনির অব্যাহতির আবেদন গ্রহণ করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০