বেলাভূমিতে ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন মিম

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:৫৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:৫৫:০১ পূর্বাহ্ন

দেশ-বিদেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দুর্গাপূজার ছুটির আমেজ কাটতে না কাটতেই এবার দেশের মধ্যেই অবকাশ যাপনে বেরিয়েছেন তিনি। গন্তব্য কক্সবাজার সমুদ্রসৈকত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভ্রমণের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে কক্সবাজারের সমুদ্রসৈকতে স্নিগ্ধ ও স্টাইলিশ লুকে দেখা গেছে মিমকে। নীল প্রিন্টের সাদা টপস, চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ ব্যাগ আর চুলে ফুল—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে সৈকতভ্রমণের আমেজ।

সৈকতের বালুচরে সাদা ঘোড়ার পিঠে চড়ে এবং ঘোড়ার পাশে দাঁড়িয়ে বেশ কয়েকটি পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দূর দ্বীপবাসিনী’। সমুদ্রের মনোরম পরিবেশে তোলা ছবিগুলোতে মিমের নান্দনিক উপস্থিতি নজর কেড়েছে।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া পড়েছে। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করছেন। কক্সবাজার সৈকতে মিমের এই অবকাশযাপনের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহ তৈরি করেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০