নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:০৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:০৮:৪১ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে স্বর্ণা রানী দাস (৭) ও রুপা রানী দাস (৪) নামে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা রানী দাস স্থানীয় চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। রুপা রানী দাস তার ছোট বোন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের অগোচরে বসতবাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই বোন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০