আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, শিক্ষক কারাগারে

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:০৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:০৯:৪২ অপরাহ্ন

সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মাদরাসায় ভর্তি করিয়েছিলেন এক মা। তবে সেই মাদরাসার তিন শিক্ষকের বিরুদ্ধে ওই নারীকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আবু সাঈদ (৩৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অপর দুই আসামি হলেন ফরিদুল ইসলাম ও মোহন মিয়া। ঘটনাটি গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদরাসাকে কেন্দ্র করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীর মাকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। পরে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাদীর এজাহারের বরাত দিয়ে জানান, অভিযুক্ত ব্যক্তিরা আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে দুই দফায় মোট ৩ লাখ ৮০ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০