রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১১:১৪:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১১:১৪:০১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাক্ষাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে আসনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যায়েও রাজনৈতিক তৎপরতা চলছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।

সাক্ষাৎ প্রসঙ্গে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০