জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৫২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৫২:৩৯ অপরাহ্ন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখভাল এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া শহীদদের পরিবারের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। এটি সরকারের সবচেয়ে পবিত্র দায়িত্ব।”

তিনি আরও বলেন, “যারা আন্দোলনে আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন বা স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।”

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবার ও আহত যোদ্ধাদের মর্যাদা, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০