জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১০:৪৬:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:৪৬:৩০ পূর্বাহ্ন

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ডাকসুর ভিপি সাদিক কায়েমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সাদিক কায়েমকে এ অভিনন্দন জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটোয়ারী লিখেছেন, ‘গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকুক, তবে থাকুক সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা।’

তিনি আরও বলেন, ‘আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক—কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি।’

পোস্টের শেষাংশে সাদিক কায়েমের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তার জন্য শুভকামনা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০