এশিয়ান গেমসে শুরুতেই বড় হার বাংলাদেশ হকি দলের

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১২:০৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১২:০৭:৪৮ অপরাহ্ন

জাপানে এশিয়ান গেমসে হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশের পুরুষ হকি দল। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে তারা।

কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে তারা। বিরতিতে ৩-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।

তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরও একটি করে গোল করে ব্যবধান বাড়ায় দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

অল্প সময়ের প্রস্তুতি নিয়ে এশিয়ান গেমসে খেলতে নামা বাংলাদেশ এর আগে চীনের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। তবে মূল প্রতিযোগিতার প্রথম ম্যাচে সেই প্রস্তুতির সুফল কাজে লাগাতে পারেনি দলটি।

আগামী ২২ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০