শত্রুর ভুল হিসাবের জবাব দিতে শতভাগ প্রস্তুত ইরান

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪০:১৯ অপরাহ্ন

শত্রুপক্ষ কোনো ভুল হিসাব বা পদক্ষেপ নিলে তার জবাব দিতে ইরানের স্থলবাহিনী ‘শতভাগ প্রস্তুত’ রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আলজাজিরা।

মোহাম্মদ কারামি বলেন, সম্ভাব্য যেকোনো ভুল হিসাব বা পদক্ষেপের জবাব দিতে ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তবে তিনি কোন নির্দিষ্ট দেশ বা পক্ষের সম্ভাব্য পদক্ষেপের কথা উল্লেখ করেছেন কি না, তা ওই বক্তব্যে স্পষ্ট করা হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০