গাজীপুরের কড্ডা এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।
দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।