ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০২:২০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০২:২০:১৫ অপরাহ্ন

প্রেক্ষাগৃহে টানা ৭৫ দিন প্রদর্শনের পর এবার ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। শুক্রবার থেকে হইচইয়ে দেখা যাচ্ছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি। ফলে বাংলাদেশের দর্শকেরাও এখন ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন।

পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিণী’ গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর টানা ৭৫ দিন সিনেমা হলে প্রদর্শিত হয়েছে এটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটিকে ‘ব্লকবাস্টার হিট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সিনেমাটির গল্প ও অভিনয়ের প্রশংসা করেছেন।

‘আজও অর্ধাঙ্গিণী’র সাফল্যে উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ভালো গল্প ও ভালো কনটেন্ট হলে দর্শক সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসেন। সিনেমাটির বিভিন্ন সংলাপ ও আবেগের সঙ্গে দর্শকেরা নিজেদের সম্পর্ক খুঁজে পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

জয়া আরও বলেন, এমন একটি কাজের অংশ হতে পেরে তিনি খুশি। সিনেমাটি মুক্তির পরও মানুষ এটি নিয়ে কথা বলছেন—এটিকেই তিনি বড় পাওয়া হিসেবে দেখছেন।

‘আজও অর্ধাঙ্গিণী’ ২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়াল। আগের কিস্তির মতো নতুন সিনেমাতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০