অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের পাঁচ সিনেমার লড়াই

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৫৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৫৬:৫৬ অপরাহ্ন

অস্কারের ৯৯তম আসরের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নেওয়ার দৌড়ে রয়েছে পাঁচটি চলচ্চিত্র। জমা পড়া সিনেমাগুলোর মধ্য থেকে একটি চলচ্চিত্র চূড়ান্ত করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।

প্রতিযোগিতায় থাকা পাঁচটি চলচ্চিত্র হলো—রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হকের ‘দি ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’।

৯৯তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র পাঠানোর জন্য গত ২০ আগস্ট ছবি আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে।

চলচ্চিত্রগুলোর মূল্যায়ন ও চূড়ান্ত বাছাইয়ের জন্য এরই মধ্যে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্কার কর্তৃপক্ষও এরই মধ্যে কমিটিটির অনুমোদন দিয়েছে।

নির্ধারিত প্রক্রিয়ায় পাঁচটি চলচ্চিত্র দেখবেন ও মূল্যায়ন করবেন কমিটির সদস্যরা। এরপর সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য চূড়ান্ত করা হবে।

বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর অস্কারে বাংলাদেশের হয়ে কোন চলচ্চিত্র যাচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০