এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৯:৩৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৯:৩৮:৪২ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০