চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:০৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:০৭:৩৩ অপরাহ্ন

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখার শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুর রউফের অবসরোত্তর ছুটি ও এর সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্ক থাকতে পারবে না।

যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মোহাম্মদ আবদুর রউফ ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। পরদিন ২৬ ফেব্রুয়ারি তিনি সেতু বিভাগের সচিব হিসেবে যোগ দেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০