রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৭:১৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৭:১৬:২০ অপরাহ্ন

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং দলটির নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। বিভিন্ন প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০