‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৯:২৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৯:২৬:১৮ অপরাহ্ন

‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমামা ফাতেমাকে আটক করেছে পুলিশ’—এমন দাবি সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফটোকার্ডে দাবি করা হয়, পুলিশ রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে।

তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজের পোস্টকে বাস্তব তথ্য হিসেবে প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ডে অনুসন্ধান করেও উমামা ফাতেমাকে বিমানবন্দরে আটকের বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য মেলেনি।

আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করে ‘Gojobvision’ নামের একটি ফেসবুক পেজে সেটি পাওয়া যায়। পেজটির পরিচিতি ও প্রকাশিত অন্যান্য পোস্ট পর্যালোচনা করে এটিকে প্যারোডি বা স্যাটায়ারধর্মী পেজ হিসেবে চিহ্নিত করা যায়। সেখানে একই ধরনের আরও ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানের ভিত্তিতে, উমামা ফাতেমাকে দেশ ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের দাবিটি মিথ্যা।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০