অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। ব্যক্তিজীবনের নানা বিষয় ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। এবার আবেগঘন একটি পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি করপোরেট জীবনেও পা রেখেছেন তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নতুন একটি পোস্ট ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়েছে।
সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন তমা। ছবিতে কালো রঙের ফুলেল নকশার পোশাকে স্নিগ্ধ সাজে দেখা গেছে তাকে। খোলা চুল, কপালে ছোট টিপ ও মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।
তবে ছবির চেয়ে তার ক্যাপশন নিয়েই বেশি আলোচনা শুরু হয়েছে। পোস্টে তমা লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’
তমার এই আবেগঘন পোস্টের পর নেটিজেনদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেকজন লিখেছেন, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’