অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৬:৫৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৬:৫৭:২৩ অপরাহ্ন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

প্রস্তাবিত চার ডিজিটাল ব্যাংক হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, মূল্যায়নে যোগ্য আবেদনকারীকে এলওআই দেওয়ার পর পরবর্তী শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া এগোয়।

এর আগে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২টি প্রতিষ্ঠান আবেদন করে। আবেদনকারীদের মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

এর আগে ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসিকে প্রাথমিক অনুমোদন দিয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই দুই প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংকিং উদ্যোগ স্থগিত করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০