ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেড় ঘণ্টা মেরামতকাজ চলবে। এ সময় সেতুটির ঢাকামুখী একটি লেনে যানবাহন চলাচল করবে।
শুক্রবার দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এ মেরামতকাজ করবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, মেরামতকাজ চলাকালে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল ধীর হতে পারে। এ কারণে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।