লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এ সময় একজন আসামিকেও আটক করা হয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অবৈধ মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা।
সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।