ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০১:১১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০১:১১:১৩ অপরাহ্ন

ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার একটি ঘাসের জমিতে রকির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকির মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০