বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৪:০৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৪:০৮:৩১ অপরাহ্ন

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গত প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া ওই গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান রাবেয়া। পরে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০