সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ৪৬ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।