১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২
বিনোদন

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা
ছবি : জি বাংলা নিউজ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি প্রথম দিনেই ভারতে ৬৬ দশমিক ৭৫ কোটি রুপি নেট আয় করেছে বলে ট্রেড রিপোর্টে জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্রথম দিনের আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ কোটি রুপি। এটি অজয় দেবগনের ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং।

তবে শুধু হিন্দিভাষী দর্শকরাই নন, ছবিটি নিয়ে মালয়ালি দর্শকদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিক্রিয়ায় কেউ কেউ মূল মালয়ালম সংস্করণের তুলনায় অজয় দেবগনের হিন্দি সংস্করণটির নির্মাণ ও সমাপ্তির প্রশংসা করেছেন।

সম্প্রতি এক মালয়ালম কনটেন্ট ক্রিয়েটরের রিভিউ ভিডিও নিয়েও আলোচনা হয়েছে। সেখানে তিনি বলেন, হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলো নিয়ে তার আগ্রহ ছিল না। কিন্তু তৃতীয় পর্বের নির্মাণ ও গল্পের সমাপ্তি তাকে মুগ্ধ করেছে।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিক্রিয়ায় কেউ কেউ মূল মালয়ালম সংস্করণের তুলনায় অজয় দেবগনের হিন্দি সংস্করণটির নির্মাণ ও সমাপ্তির প্রশংসা করেছেন।’

— বিনোদন ডেস্ক

ওই কনটেন্ট ক্রিয়েটরের ভাষ্য, হিন্দি ছবির নির্মাতারা যেভাবে ‘দৃশ্যম’ গল্পের সমাপ্তি টেনেছেন, তা প্রশংসনীয়। মূল মালয়ালম সংস্করণের পরিচালক জিতু জোসেফের সহায়তা ছাড়াই নতুন চিত্রনাট্যে গল্পটি এগিয়ে নেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? বিনোদন ৪৭ মিনিট আগে

সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু মালয়ালি দর্শক হিন্দি সংস্করণের নির্মাণের প্রশংসা করে বলেছেন, তাদের কাছে এটি মূল ছবির তুলনায় বেশি জমজমাট মনে হয়েছে। তবে মোহনলালের ভক্তদের কেউ কেউ এর সঙ্গে একমত নন। তাদের মতে, অভিনয়ের দিক থেকে মোহনলালের বিজয় সালগাঁওকর চরিত্রের সঙ্গে তুলনা চলে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’।
  • তবে শুধু হিন্দিভাষী দর্শকরাই নন, ছবিটি নিয়ে মালয়ালি দর্শকদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।
  • সম্প্রতি এক মালয়ালম কনটেন্ট ক্রিয়েটরের রিভিউ ভিডিও নিয়েও আলোচনা হয়েছে।
  • ওই কনটেন্ট ক্রিয়েটরের ভাষ্য, হিন্দি ছবির নির্মাতারা যেভাবে ‘দৃশ্যম’ গল্পের সমাপ্তি টেনেছেন, তা প্রশংসনীয়।

উল্লেখ্য, হিন্দি ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’ ছিল জিতু জোসেফ পরিচালিত মালয়ালম ছবির রিমেক। তবে তৃতীয় পর্বে এসে সেই ধারাবাহিকতা বদলেছে। ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ নতুন গল্প ও চিত্রনাট্যে তৈরি হয়েছে এবং এটিকেই হিন্দি ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।

ছবিতে অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তাবু, শ্রিয়া সরন, ইশিতা দত্ত, রজত কাপুর ও জয়দীপ আহলাওয়াতসহ অন্যরা। অজয় আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করেছেন।

মুক্তির প্রথম দিনে ৬৬ দশমিক ৭৫ কোটি রুপি নেট আয় করে ছবিটি অজয়ের আগের সব ছবির ওপেনিং রেকর্ড ছাড়িয়ে গেছে। ভারতের গ্রস আয় ছিল প্রায় ৮০ দশমিক ১০ কোটি রুপি এবং বিদেশি বাজার থেকে এসেছে প্রায় ১৫ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী প্রথম দিনের গ্রস আয় দাঁড়িয়েছে আনুমানিক ৯৫ দশমিক ১০ কোটি রুপি।

বিনোদন থেকে আরও

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারেপ্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামতের সময় আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

৪ অক্টোবর ২০২৬, ৬:৪২ এএম · বিনোদন

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি প্রথম দিনেই ভারতে ৬৬ দশমিক ৭৫ কোটি রুপি নেট আয় করেছে বলে ট্রেড রিপোর্টে জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্রথম দিনের আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ কোটি রুপি। এটি অজয় দেবগনের ক্যারিয়ারের এখন।

ফটোকার্ড

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, অজয়কে নিয়ে মালয়ালি দর্শকদেরও প্রশংসা

শিরোনাম