১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২
বিনোদন

জীবনে অনেক ভুল করেছি: জাহিদ হাসান

জীবনে অনেক ভুল করেছি: জাহিদ হাসান
ছবি : জি বাংলা নিউজ

পর্দা কাঁপানো অভিনেতা হিসেবে যাদের নাম দর্শকের মনে গেঁথে আছে, তাদের অন্যতম জাহিদ হাসান। দীর্ঘ অভিনয়জীবনে নাটক ও সিনেমায় নানা চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন দর্শকের ঘরের মানুষ। আজ ৪ অক্টোবর তাঁর জন্মদিন। ৬০ বছরে পা রেখে অতীতের নানা ভুলের জন্য অনুতপ্ত এই অভিনেতা।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, ‘জীবনে অনেক ভুল করেছি। মানুষ ভুল করবে, সেটাই স্বাভাবিক। আমিও মানুষ। বিগত দিনের ভুলের জন্য কিংবা কারও মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত। আগামী জীবনটা যেন মানুষের জন্য কিছু করতে পারি। জীবনটা যেন মানুষের কাজে আসে।’

জীবনভর সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেছেন বলেও জানান জাহিদ হাসান। তাঁর ভাষায়, ‘আমি সব সময় চেয়েছি, সবাইকে নিয়ে ভালো থাকতে। সেই চেষ্টা এখন আরও বেশি। আমার কাছে মনে হয়, সবাইকে নিয়ে এগোনোর চিন্তা করলে দেশেরও উন্নতি হবে।’

‘আমার কাছে মনে হয়, সবাইকে নিয়ে এগোনোর চিন্তা করলে দেশেরও উন্নতি হবে।’ আশির দশকের শেষ দিকে অভিনয়ের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন জাহিদ হাসান।’

— বিনোদন ডেস্ক

আশির দশকের শেষ দিকে অভিনয়ের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন জাহিদ হাসান। এই শহরে তাঁর একমাত্র অবলম্বন ছিল অভিনয়ের স্বপ্ন। দীর্ঘ পথ পেরিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।

আরও পড়ুন হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? বিনোদন ৪৭ মিনিট আগে

দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে জাহিদ হাসান এখন দেশের পরিচিত ও প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের একজন। জন্মদিনে অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ জীবন মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পর্দা কাঁপানো অভিনেতা হিসেবে যাদের নাম দর্শকের মনে গেঁথে আছে, তাদের অন্যতম জাহিদ হাসান।
  • সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, ‘জীবনে অনেক ভুল করেছি।
  • জীবনভর সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেছেন বলেও জানান জাহিদ হাসান।
  • আশির দশকের শেষ দিকে অভিনয়ের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন জাহিদ হাসান।

বিনোদন থেকে আরও

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারেপ্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামতের সময় আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জীবনে অনেক ভুল করেছি: জাহিদ হাসান

৪ অক্টোবর ২০২৬, ৬:৪৬ এএম · বিনোদন

পর্দা কাঁপানো অভিনেতা হিসেবে যাদের নাম দর্শকের মনে গেঁথে আছে, তাদের অন্যতম জাহিদ হাসান। দীর্ঘ অভিনয়জীবনে নাটক ও সিনেমায় নানা চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন দর্শকের ঘরের মানুষ। আজ ৪ অক্টোবর তাঁর জন্মদিন। ৬০ বছরে পা রেখে অতীতের নানা ভুলের জন্য অনুতপ্ত এই অভিনেতা।

ফটোকার্ড

জীবনে অনেক ভুল করেছি: জাহিদ হাসান

জীবনে অনেক ভুল করেছি: জাহিদ হাসান

জীবনে অনেক ভুল করেছি: জাহিদ হাসান

শিরোনাম