১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২
আন্তর্জাতিক

সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা
ছবি : জি বাংলা নিউজ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড় বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)। কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতা অংশ নেন। তাদের কয়েকজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার আরও বড় পরিসরে বিক্ষোভের ঘোষণা দেয় ইন্ডিয়া জোট।

বিরোধী দলগুলোর এ কর্মসূচির মূল অভিযোগ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে। তাদের দাবি, এই প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি রয়েছে এবং নির্বাচন কমিশনের কার্যক্রমে পর্যাপ্ত স্বচ্ছতা নেই।

‘ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড় বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)।’

— আন্তর্জাতিক ডেস্ক

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া মধ্যাহ্নভোজের বৈঠকের পর বিরোধী দলগুলো যৌথভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সংসদ সদস্যদের নিয়ে যাওয়ার জন্য তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসও প্রস্তুত রাখা হয়েছিল।

আরও পড়ুন কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

বাসগুলোতে বিভিন্ন বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় দিল্লির অশোক রোডে শাংগ্রি-লা হোটেলের কাছে পুলিশ তাদের আটকে দেয়। যন্তর মন্তরে যেতে না পেরে বিরোধী নেতারা সেখানেই অবস্থান নিয়ে সিইসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে কয়েকজন নেতাকে আটক করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড় বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া…
  • এর আগে বুধবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতা অংশ নেন।
  • বিরোধী দলগুলোর এ কর্মসূচির মূল অভিযোগ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে।
  • বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া মধ্যাহ্নভোজের বৈঠকের পর বিরোধী দলগুলো যৌথভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

বিক্ষোভের সময় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় দিল্লি পুলিশ পরবর্তী সময়ে রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়া ও হামলার অভিযোগে এফআইআর করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

ইন্ডিয়া জোটের নেতারা বলছেন, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের উদ্বেগ যথাযথভাবে আমলে নেওয়া হচ্ছে না। এ কারণেই তারা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছেন। তবে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আপত্তি নেই বলে জানিয়েছে এবং নিয়ম মেনে বৈঠকের জন্য আবেদন করার কথা বলেছে।

বুধবারের ঘটনার পর বৃহস্পতিবারের কর্মসূচিতে আরও বেশি সংসদ সদস্য অংশ নেবেন বলে বিরোধী নেতারা জানিয়েছেন। ফলে দিল্লিতে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধী দলগুলোর আন্দোলন আরও জোরালো হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইলবিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৮ অক্টোবর ২০২৬, ৪:৪৮ এএম · আন্তর্জাতিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড় বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)। কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার।

ফটোকার্ড

সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

শিরোনাম