১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.১৫ -৬৩.৪৩ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.১৫ -৬৩.৪৩
আন্তর্জাতিক

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প
ছবি : জি বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর শনিবার (১০ অক্টোবর) এ ইঙ্গিত দেন তিনি।

স্থানীয় সময় শনিবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হামলাটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানান তিনি। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, বিমানবন্দরে হামলাটি অত্যন্ত খারাপ কাজ। হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া উচিত কি না, তা বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা হয়তো যোগ দিতে পারি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা সবেমাত্র সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে পেরেছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।’

‘সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হুথিদের হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সৌদি আরব ও দেশটির জনগণের পাশে থাকার কথা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আরও পড়ুন কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং আটজন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে দুই বাংলাদেশি ও একজন মার্কিন নাগরিকও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন।
  • স্থানীয় সময় শনিবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হামলাটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
  • ট্রাম্প বলেন, বিমানবন্দরে হামলাটি অত্যন্ত খারাপ কাজ।
  • এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে হামলার নিন্দা জানিয়েছেন।

হামলার জন্য হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটটি ঘটনাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ হামলার দায় হুথিরা তখনও স্বীকার করেনি। একটি কূটনৈতিক সূত্রের বরাতে হামলাটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে সৌদি আরবের ওপর হামলার ঘটনা ঘটছে। গত জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে দেশটিতে সংঘাত আরও তীব্র হয়েছে। সর্বশেষ হামলার পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইলবিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

১১ অক্টোবর ২০২৬, ৪:১২ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর শনিবার (১০ অক্টোবর) এ ইঙ্গিত দেন তিনি।

ফটোকার্ড

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

শিরোনাম