১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১ | DS30: ২,০১৪.৪৩ -২৭.৭১ | লেনদেন: ৩,৬৫২.৭৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১
রাজনীতি

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম
ছবি : জি বাংলা নিউজ

রাজধানীর পার্কগুলো সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তাঁর অভিযোগ, পার্কগুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এক ম্যারাথন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে আয়োজিত কর্মসূচিটির নেতৃত্ব দেন রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন। রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু হয়ে বেইলি রোড ও মিন্টো রোড হয়ে রমনা পার্ক প্রদক্ষিণ করে ম্যারাথনটি যমুনার সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় পাঁচ শতাধিক নাগরিক অংশ নেন।

‘রাজধানীর পার্কগুলো সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম।’

— জি বাংলা ডেস্ক

অনুষ্ঠানে আবু সাদিক কায়েম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকেরা দিনের শুরুতে পার্ক ও মাঠে গিয়ে শরীরচর্চা করেন। কিন্তু ঢাকায় মানুষের সুস্থতার জন্য প্রয়োজনীয় পার্ক ও মাঠের অভাব রয়েছে। নামমাত্র যেসব পার্ক রয়েছে, সেগুলোর অনেকগুলোই কর্তৃপক্ষের অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

আরও পড়ুন পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির রাজনীতি ১ দিন আগে

তিনি অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন পার্ক মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। ফলে সাধারণ মানুষ নিরাপদে পার্কে গিয়ে শরীরচর্চা ও অবসর কাটানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর পার্কগুলো সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষি…
  • বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এক ম্যারাথন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথ…
  • ‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে আয়োজিত কর্মসূচিটির নেতৃত্ব দেন রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্স…
  • অনুষ্ঠানে আবু সাদিক কায়েম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকেরা দিনের শুরুতে পার্ক ও মাঠে গিয়ে শরীরচর্চা করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব পেলে পার্কগুলোর উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে সাদিক কায়েম বলেন, জনগণ তাঁকে নির্বাচিত করলে বিদ্যমান পার্কগুলো দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করা হবে। পাশাপাশি প্রতিটি এলাকায় নতুন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক বন্ধন জোরদার করতে ম্যারাথনের মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আবদুস সাত্তার সুমন আরও বলেন, অপরাধী যত ক্ষমতাধরই হোক না কেন, জনগণ ঐক্যবদ্ধ হলে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন, সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাজনীতি থেকে আরও

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না? সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে… ১ দিন আগে মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটিশফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি… ১ দিন আগে খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআই খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআইজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার… ১ দিন আগে গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলামগঙ্গা নদীর পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

১৫ অক্টোবর ২০২৬, ৭:৫৬ এএম · রাজনীতি

রাজধানীর পার্কগুলো সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তাঁর অভিযোগ, পার্কগুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

ফটোকার্ড

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

শিরোনাম