১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২
বিনোদন

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
ছবি : জি বাংলা নিউজ

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমাটির শুটিং অবশ্য বেশ আগেই সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবরও সামনে আসেনি। এর মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন পূজা চেরী। উৎসবের প্রথম দিন থেকেই বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘুরছেন তিনি। মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করার পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

সপ্তমীতে রাজধানীর বনানীর একটি পূজামণ্ডপে ঘুরতে গিয়েছিলেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী। সেখানকার মুহূর্তও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি।

‘সোমবার রাতে ফেসবুকে ছবিগুলো প্রকাশ করে পূজা চেরী লেখেন, “আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।” ক্যাপশনে তিনি আরও লেখেন, “মায়ের চরণে অর্পি…’

— বিনোদন ডেস্ক

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষে পূজার সাজে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন পূজা। লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর গলায় হালকা গয়না—সাদামাটা সাজেই নজর কেড়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে তাকে বেশ কয়েকটি ভিন্ন জায়গায় ক্যামেরাবন্দি হতে দেখা যায়। ছবির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, তিনি কোনো গ্রামের পূজামণ্ডপে অংশ নিয়েছিলেন। একটি বাড়ির ভেতরে তৈরি মণ্ডপের পাশাপাশি পুকুরপাড়েও ছবি তুলেছেন তিনি।

আরও পড়ুন হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? বিনোদন ৪৭ মিনিট আগে

সোমবার রাতে ফেসবুকে ছবিগুলো প্রকাশ করে পূজা চেরী লেখেন, “আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।”

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে।
  • এদিকে শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন পূজা চেরী।
  • সপ্তমীতে রাজধানীর বনানীর একটি পূজামণ্ডপে ঘুরতে গিয়েছিলেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী।
  • সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষে পূজার সাজে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন পূজা।

ক্যাপশনে তিনি আরও লেখেন, “মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।”

পূজার ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন তিনি। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।” আরেকজন অভিনেত্রীকে সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্য এক ভক্ত লিখেছেন, “এক দুর্গার সামনে আরেক দুর্গা।”

বিনোদন থেকে আরও

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারেপ্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামতের সময় আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

২০ অক্টোবর ২০২৬, ৫:২৯ এএম · বিনোদন

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমাটির শুটিং অবশ্য বেশ আগেই সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবরও সামনে আসেনি। এর মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে।

ফটোকার্ড

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শিরোনাম