১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২
আন্তর্জাতিক

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার
ছবি : জি বাংলা নিউজ

সাত দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাস। বুধবার (২১ অক্টোবর) নয়াদিল্লির এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁরা অঙ্গীকার করেছেন, আইন অনুযায়ী যন্তর মন্তরকে আবার বিক্ষোভস্থল হিসেবে স্বীকৃতি দেওয়া না হওয়া পর্যন্ত সেখানে কোনো বিক্ষোভ কর্মসূচির ডাক দেবেন না। খবর এনডিটিভির।

আদালতের নথি অনুযায়ী, মুক্তির আগে দেওয়া অঙ্গীকারনামায় দুই নেতা বলেছেন, তাঁরা শান্তি ভঙ্গ করবেন না এবং বিচারব্যবস্থা ও আদালতের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। শান্তি, আইনশৃঙ্খলা ও জনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা। ভবিষ্যতে কোনো প্রতিবাদ কর্মসূচি আয়োজন করলে তা সংবিধানের সীমার মধ্যে থেকেই করা হবে বলে অঙ্গীকার করেছেন।

মুক্তির নির্দেশ দেওয়ার সময় আদালত দুই নেতাকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ জামিনদারির বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন। তবে তাঁদের বিরুদ্ধে চলমান তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

‘বুধবার (২১ অক্টোবর) নয়াদিল্লির এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁরা অঙ্গীকার করেছেন, আইন অনুযায়ী যন্তর মন্তরকে আবার বিক্ষোভস্থল হিসেবে স্বীকৃতি দেওয়া না হওয়া পর্যন্ত সেখানে কোনো বিক্ষোভ কর্মসূচির ডাক দেবেন না।’

— আন্তর্জাতিক ডেস্ক

গত ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা। এর আগের দিন, ১৩ অক্টোবর, যন্তর মন্তরের বন্ধ ফটক টপকে সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ান তাঁরা। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন সিজেপির দুই নেতা।

আরও পড়ুন কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

এর আগে, ১০ অক্টোবর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দেওয়ার পর তাঁদের আটক করা হয়েছিল। সে সময় শান্তি বজায় রাখার শর্তে তাঁরা একটি মুচলেকায় স্বাক্ষর করেন। পুলিশের অভিযোগ, ১৩ অক্টোবরের কর্মসূচির মাধ্যমে তাঁরা ওই মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সাত দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাস।
  • আদালতের নথি অনুযায়ী, মুক্তির আগে দেওয়া অঙ্গীকারনামায় দুই নেতা বলেছেন, তাঁরা শান্তি ভঙ্গ করবেন না এবং বিচারব্যবস্থা ও আদালতের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।
  • মুক্তির নির্দেশ দেওয়ার সময় আদালত দুই নেতাকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ জামিনদারির বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন।
  • গত ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা।

১৪ অক্টোবর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে প্রথমে তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরে সোমবার হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়। দিল্লি পুলিশ তাঁদের আরও তিন দিন হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল।

আদালত থেকে বের হওয়ার সময় সৌরভ দাস বলেন, ‘সত্যের জয় হয়েছে।’

অন্যদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপের অভিযোগ, দুই নেতাকে আটক রাখার উদ্দেশ্যে মামলার শুনানি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়া হচ্ছিল। হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টেও আবেদন জানিয়েছিল দলটি।

শুনানির সময় আদালত দুই নেতার বয়স জানতে চান। তাঁদের বয়স যথাক্রমে ২৭ ও ৩১ বছর জানানো হলে বিচারপতিরা মন্তব্য করেন, তাঁরা জেন-জি প্রজন্মের নন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রসঙ্গেই আদালতের এ মন্তব্য আসে। এ সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে জুন-জুলাইয়ে হওয়া আন্দোলনের কথাও উল্লেখ করা হয়, যে আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইলবিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

২২ অক্টোবর ২০২৬, ৪:১৭ এএম · আন্তর্জাতিক

সাত দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাস। বুধবার (২১ অক্টোবর) নয়াদিল্লির এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁরা অঙ্গীকার করেছেন, আইন অনুযায়ী যন্তর মন্তরকে আবার বিক্ষোভস্থল হিসেবে স্বীকৃতি দেওয়া না হওয়া পর্যন্ত সেখানে কোনো বিক্ষোভ।

ফটোকার্ড

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

শিরোনাম