১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১ | DS30: ২,০১৪.৪৩ -২৭.৭১ | লেনদেন: ৩,৬৫২.৭৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১
রাজনীতি

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত
ছবি : জি বাংলা নিউজ

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় মদদপুষ্ট রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিন বছর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রায় নির্বিঘ্নে উদযাপিত হওয়ার ঘটনা প্রমাণ করে, অতীতে সাম্প্রদায়িক নাশকতার কিছু ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হতো।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

‘সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় মদদপুষ্ট রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্ল…’

— জি বাংলা ডেস্ক

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজনৈতিক বয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, পূজামণ্ডপে আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে নাশকতা ঘটিয়ে এর দায় অন্য পক্ষের ওপর চাপানো হতো। এর ফলে হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ বাড়ত এবং আওয়ামী লীগ ছাড়া সংখ্যালঘুরা নিরাপদ নয়—এমন প্রচারণা জোরদার করা হতো।

আরও পড়ুন পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির রাজনীতি ১ দিন আগে

আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিকল্প নেই কিংবা ধর্মীয় উগ্রবাদের বিস্তারে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে—এ ধরনের বক্তব্য দেশ-বিদেশে প্রচার করা হয়েছে। তাঁর অভিযোগ, একদিকে জঙ্গিবাদ নিয়ে নাটক সাজানো হয়েছে, অন্যদিকে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ৫ আগস্টের পর এসব ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও দাবি করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় মদদপুষ্ট রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক …
  • তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিন বছর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রায় নির্বিঘ্নে উদযাপিত হওয়ার ঘটনা প্রমাণ করে, অতীতে সাম…
  • বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
  • পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজনৈতিক বয়ান হিসেবে ব্যবহার করা হ…

দেশের বিদ্যমান অপরাধ ও নিরাপত্তাহীনতাকে সাম্প্রদায়িকতার চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সঙ্গে বেশি সম্পর্কিত বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণ, ভূমিদখল এবং অন্যান্য অপরাধের শিকার হচ্ছেন বিভিন্ন ধর্মের সাধারণ মানুষ।

হাসনাত আব্দুল্লাহ লেখেন, সংখ্যাগুরু ও সংখ্যালঘু—উভয় সম্প্রদায়ের ক্ষমতাহীন নাগরিকই ক্ষমতাসীনদের চাঁদাবাজি এবং রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহারের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাঁদের সম্পদ ও জমিও জবরদখল করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে আওয়ামী লীগ সরকার বেছে বেছে সনাতন ধর্মাবলম্বীদের কিছু ঘটনা সামনে এনেছে, এমনকি সাম্প্রদায়িক সহিংসতার বয়ান তৈরির জন্য কিছু ঘটনা নিজেরাই সাজিয়েছে। এসব অভিযোগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সংখ্যালঘুবিষয়ক রাজনীতির প্রকৃত চেহারা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অপরাধ দমনে আইনি প্রক্রিয়া জোরদার ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, অপরাধের বিচার যত বেশি নিশ্চিত করা যাবে এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে নাগরিকদের যত বেশি সুরক্ষা দেওয়া যাবে, সমাজে সাম্প্রদায়িক অস্থিরতাও তত দ্রুত কমবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগবিহীন সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া টানা তিন বছর দুর্গাপূজা প্রায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এটিকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ইতিবাচক প্রকাশ হিসেবে বর্ণনা করেন তিনি।

এই পরিস্থিতিকে ‘জুলাইয়ের অর্জন’ আখ্যা দিয়ে নতুন ও সুন্দর বাংলাদেশের জন্য অভিনন্দন জানান এনসিপির এই নেতা।

রাজনীতি থেকে আরও

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না? সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে… ১ দিন আগে মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটিশফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি… ১ দিন আগে খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআই খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআইজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার… ১ দিন আগে গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলামগঙ্গা নদীর পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

২২ অক্টোবর ২০২৬, ৪:৪৩ এএম · রাজনীতি

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় মদদপুষ্ট রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

ফটোকার্ড

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

শিরোনাম