১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.১৫ -৬৩.৪৩ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.১৫ -৬৩.৪৩
বিনোদন

টাইগার শ্রফের পাশাপাশি নজরদারিতে ছিলেন সালমান, আমির ও রণবীর: পুলিশ

টাইগার শ্রফের পাশাপাশি নজরদারিতে ছিলেন সালমান, আমির ও রণবীর: পুলিশ
ছবি : জি বাংলা নিউজ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ভাড়া করা শুটাররা টাইগার শ্রফ ছাড়াও বলিউডের আরও কয়েকজন তারকার বাসভবনে নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সালমান খানের বান্দ্রার বাসভবনের পাশাপাশি আমির খান ও রণবীর কাপুরের বাড়িও নজরদারিতে রেখেছিল অভিযুক্তরা। গ্রেপ্তার হওয়া দুই শুটার ফুল সিং ও রেহান আনসারি এবং তাদের সহযোগী হৃতিক কুমার ওরফে রোশন রামুকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্টদের দাবি, টাইগার শ্রফ শুরুতে হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না। তবে তাঁর নিরাপত্তাব্যবস্থা তুলনামূলক দুর্বল মনে হওয়ায় তাঁকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়। অন্য তারকাদের ওপর হামলার পরিকল্পনা থেকে সরে আসার কারণ হিসেবে তাঁদের কঠোর নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়েছে অভিযুক্তরা।

‘হামলার আগে এক মাস মুম্বাইয়ে অবস্থান পুলিশ জানায়, হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা ১৮ বছর বয়সী দুই অভিযুক্ত ফুল সিং ও রেহান আনসারি গত ১৮ অক্টোবর জুহুতে গুলিবর্ষণের ঘটনার আগে প্রায় এক মাস মুম্বাইয়ে অবস্থান করেছিল।’

— বিনোদন ডেস্ক

হামলার আগে এক মাস মুম্বাইয়ে অবস্থান

আরও পড়ুন হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? বিনোদন ৪৭ মিনিট আগে

পুলিশ জানায়, হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা ১৮ বছর বয়সী দুই অভিযুক্ত ফুল সিং ও রেহান আনসারি গত ১৮ অক্টোবর জুহুতে গুলিবর্ষণের ঘটনার আগে প্রায় এক মাস মুম্বাইয়ে অবস্থান করেছিল। এ সময় তারা দাদরের বিভিন্ন লজে থেকেছে এবং প্রায় দুই লাখ টাকা খরচ করেছে বলে তদন্তে উঠে এসেছে। হামলায় ব্যবহৃত বাজাজ পালসার মোটরসাইকেল কেনার খরচও এর মধ্যে ছিল বলে জানিয়েছে পুলিশ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • পুলিশের ভাষ্য অনুযায়ী, সালমান খানের বান্দ্রার বাসভবনের পাশাপাশি আমির খান ও রণবীর কাপুরের বাড়িও নজরদারিতে রেখেছিল অভিযুক্তরা।
  • তদন্তসংশ্লিষ্টদের দাবি, টাইগার শ্রফ শুরুতে হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না।
  • হামলার আগে এক মাস মুম্বাইয়ে অবস্থান

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, এই সময়ে অভিযুক্তরা সালমান খান, আমির খান ও রণবীর কাপুরের বাসভবন পর্যবেক্ষণ করে। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে, ১১ অক্টোবর, তারা জুহুর ওই ফুটবল মাঠেও গিয়েছিল, যেখানে টাইগার শ্রফ নিয়মিত খেলতে যান। সে সময় তাদের কাছে কোনো অস্ত্র ছিল না বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্তরা।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার আগের দিন ১৭ অক্টোবর অভিযুক্তরা পিস্তল হাতে পায়। পরে একটি জঙ্গলঘেরা এলাকায় গিয়ে গুলি চালানোর অনুশীলন করে। এ সময় একটি পিস্তল আটকে গেলে তারা অস্ত্রগুলো নিজেদের থাকার জায়গায় নিয়ে আসে। অস্ত্রটি ঠিক করার চেষ্টা করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায় বলে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে এসব তথ্য যাচাই করে দেখছে পুলিশ।

অস্ত্র সরবরাহ ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার

বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুই অভিযুক্ত শুটার ও তাদের এক সহযোগী রয়েছেন।

হামলার পর দিল্লিগামী একটি ট্রেন থেকে অভিযুক্তদের আটক করা হয়। পরে বুধবার তাঁদের মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়। তবে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও অভিযুক্তদের মোবাইল ফোন তখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। তাঁদের ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, শুটারদের অস্ত্র সরবরাহ ও আশ্রয় দেওয়ার অভিযোগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লি পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কুনাল সঞ্জয় (২১), সুমিত সোরালিয়া (১৯), রাধা ভার্মা (২৩) ও ববিতা রাও (২৩)। দিল্লি ও হরিয়ানার সোনিপতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এরপর বুধবার হরিয়ানার সোনিপত থেকে সমীর, যতীন ও অঙ্কিত নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সমীর এ ঘটনায় সহ-ষড়যন্ত্রকারী। তিনি গুলিবর্ষণের মূল পরিকল্পনাকারী এবং বিষ্ণোই গ্যাংয়ের অপারেটর হিসেবে পরিচিত অনিল পণ্ডিতের সংস্পর্শে ছিলেন।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, যতীন কুনালের সঙ্গে অমৃতসরে গিয়ে হামলায় ব্যবহৃত পিস্তল সংগ্রহ করেন। পরে রাধা ও ববিতা অস্ত্রগুলো মুম্বাইয়ে নিয়ে গিয়ে শুটারদের হাতে তুলে দেন। যতীন শুটারদের সঙ্গে মুম্বাইয়ে গিয়ে তাঁদের থাকার ব্যবস্থা করেন এবং অর্থও দেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, অঙ্কিত তাঁদের যাতায়াত ও প্রয়োজনীয় রসদ সরবরাহের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে হামলার পরিকল্পনা, অস্ত্র সংগ্রহ এবং অভিযুক্তদের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।

বিনোদন থেকে আরও

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারেপ্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামতের সময় আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

টাইগার শ্রফের পাশাপাশি নজরদারিতে ছিলেন সালমান, আমির ও রণবীর: পুলিশ

২২ অক্টোবর ২০২৬, ৪:৪৫ এএম · বিনোদন

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ভাড়া করা শুটাররা টাইগার শ্রফ ছাড়াও বলিউডের আরও কয়েকজন তারকার বাসভবনে নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ফটোকার্ড

টাইগার শ্রফের পাশাপাশি নজরদারিতে ছিলেন সালমান, আমির ও রণবীর: পুলিশ

টাইগার শ্রফের পাশাপাশি নজরদারিতে ছিলেন সালমান, আমির ও রণবীর: পুলিশ

টাইগার শ্রফের পাশাপাশি নজরদারিতে ছিলেন সালমান, আমির ও রণবীর: পুলিশ

শিরোনাম