১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১ | DS30: ২,০১৪.৪৩ -২৭.৭১ | লেনদেন: ৩,৬৫২.৭৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১
সারাদেশ

দুই জেলায় সড়কে প্রাণ গেল ৬ জনের, আহত ১৮

দুই জেলায় সড়কে প্রাণ গেল ৬ জনের, আহত ১৮
ছবি : জি বাংলা নিউজ

যশোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ এবং মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আরও তিনজন নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

যশোরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের অবস্থাও গুরুতর।

‘আহতরা হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (…’

— জি বাংলা ডেস্ক

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর সারাদেশ ২ ঘণ্টা আগে

নিহতরা হলেন যশোরের মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। আহতরা হলেন বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭)।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যশোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
  • যশোরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  • যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন।
  • শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সিয়াম বেনাপোলগামী একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্যদিকে জয় ও রোহান ছিলেন যশোরগামী আরেকটি মোটরসাইকেলে। নতুনহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহতরা হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও

গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার… ২ ঘণ্টা আগে চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর… ২ ঘণ্টা আগে গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটিঅপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) কারখানাগুলোতে ছুটি… ২ ঘণ্টা আগে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগশরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর… ২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দুই জেলায় সড়কে প্রাণ গেল ৬ জনের, আহত ১৮

২৪ অক্টোবর ২০২৬, ৪:৪০ এএম · সারাদেশ

যশোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ এবং মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আরও তিনজন নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

ফটোকার্ড

দুই জেলায় সড়কে প্রাণ গেল ৬ জনের, আহত ১৮

দুই জেলায় সড়কে প্রাণ গেল ৬ জনের, আহত ১৮

দুই জেলায় সড়কে প্রাণ গেল ৬ জনের, আহত ১৮

শিরোনাম