১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২
আন্তর্জাতিক

শিশু নির্যাতনের অভিযোগে বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মেগান

শিশু নির্যাতনের অভিযোগে বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মেগান
ছবি : জি বাংলা নিউজ

বাবা থমাস মার্কেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে তাঁকে চিঠি লিখেছিলেন ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য মেগান মার্কেল। চিঠিতে তিনি বাবার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করেন। এ কারণে তাঁর বাবা আর কখনো নাতি-নাতনি আর্চি ও লিলিবেটের সঙ্গে দেখা করতে পারবেন না বলেও জানিয়ে দেন মেগান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ফিলিপাইনে পা কেটে ফেলার অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে চিঠিটি পাঠানো হয়। বাবা-মেয়ের দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এই চিঠিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে মেগান স্পষ্ট করে জানান, তিনি আর বাবার সঙ্গে যোগাযোগ রাখবেন না। তাঁর দুই সন্তান আর্চি ও লিলিবেটের সঙ্গেও থমাসের দেখা করার সুযোগ থাকবে না। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

‘যেসব শিশু ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, তাদের কথা ভেবে আমার মন খারাপ হচ্ছে।’ বাবার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ সীমিত রাখা এবং সন্তানদের সঙ্গে তাঁর দেখা করার সুযোগ না দেওয়ার কারণ মানুষ বুঝতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মেগান।’

— আন্তর্জাতিক ডেস্ক

থমাস মার্কেলের ফিলিপাইনের সাবেক বাসায় শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। ২০১৯ সালে যুক্তরাজ্যের পুলিশও এ ধরনের অভিযোগের বিষয়ে মেগানকে জানিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে থমাস মার্কেল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

ফিলিপাইনের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, থমাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে দেশটির মানব পাচার ও শিশু যৌন নিপীড়নবিরোধী টাস্কফোর্স। ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জনভিক রেমুলা জানিয়েছেন, দেশটির জাতীয় পুলিশ থমাস মার্কেলের কম্পিউটার জব্দ করেছে। সেটির ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করা হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাবা থমাস মার্কেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে তাঁকে চিঠি লিখেছিলেন ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য মেগান মার্কেল।
  • বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ফিলিপাইনে পা কেটে ফেলার অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে চিঠিটি পাঠানো হয়।
  • প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে মেগান স্পষ্ট করে জানান, তিনি আর বাবার সঙ্গে যোগাযোগ রাখবেন না।
  • থমাস মার্কেলের ফিলিপাইনের সাবেক বাসায় শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, মেইল অন সানডেকে দেওয়া এক সাক্ষাৎকারে থমাস মার্কেল অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছেন। তবে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন কিংবা শিশু নির্যাতনের ছবি নিজের কাছে রাখার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

শনিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে থমাস মার্কেলকে ঘিরে একাধিক অভিযোগসংবলিত একটি চিঠি তারা পেয়েছিল। সে সময় চিঠিটি ডিউক ও ডাচেস অব সাসেক্সকে দেওয়া হলেও এর বিষয়বস্তু অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে পাঠানো হয়নি। বিষয়টি কীভাবে পরিচালনা করা হয়েছিল, তা এখন পর্যালোচনা করছে পুলিশ।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মেগান নিজেই ওই চিঠির অস্তিত্বের কথা জানান। তিনি বলেন, এতে তাঁর বাবার বিরুদ্ধে উদ্বেগজনক অভিযোগ ছিল। মেগান লেখেন, ‘আমি গভীরভাবে মর্মাহত। যেসব শিশু ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, তাদের কথা ভেবে আমার মন খারাপ হচ্ছে।’

বাবার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ সীমিত রাখা এবং সন্তানদের সঙ্গে তাঁর দেখা করার সুযোগ না দেওয়ার কারণ মানুষ বুঝতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মেগান।

থমাস মার্কেলের একমাত্র মেয়ে মেগান। তাঁর মা ডোরিয়া র‍্যাগল্যান্ড। কয়েক দফা স্ট্রোকের পর গত বছর থমাস ফিলিপাইনে চলে যান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি পুনর্বাসনকেন্দ্রে রয়েছেন বলে জানা গেছে। সেখানে পা কেটে ফেলার পর আবার হাঁটতে শেখার চেষ্টা করছেন।

দ্য সান জানিয়েছে, মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র দাবি করেছেন, ফিলিপাইনে বাবার সাবেক বাসায় তিনি বেশ কিছু ছবি ও ভিডিও খুঁজে পেয়েছিলেন, যার মধ্যে শিশু নির্যাতনের দৃশ্য ছিল বলে তিনি পুলিশকে জানিয়েছিলেন। জুলাই মাসে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করেন তিনি। এফবিআই জানিয়েছে, তারা অভিযোগগুলো সম্পর্কে অবগত রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইলবিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শিশু নির্যাতনের অভিযোগে বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মেগান

২৫ অক্টোবর ২০২৬, ৪:৫৩ এএম · আন্তর্জাতিক

বাবা থমাস মার্কেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে তাঁকে চিঠি লিখেছিলেন ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য মেগান মার্কেল। চিঠিতে তিনি বাবার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করেন। এ কারণে তাঁর বাবা আর কখনো নাতি-নাতনি আর্চি ও লিলিবেটের সঙ্গে দেখা করতে পারবেন না বলেও জানিয়ে দেন মেগান।

ফটোকার্ড

শিশু নির্যাতনের অভিযোগে বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মেগান

শিশু নির্যাতনের অভিযোগে বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মেগান

শিশু নির্যাতনের অভিযোগে বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন মেগান

শিরোনাম