১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১ | DS30: ২,০১৪.৪৩ -২৭.৭১ | লেনদেন: ৩,৬৫২.৭৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭১.৩৭ -৬২.২১
বিনোদন

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’
ছবি : জি বাংলা নিউজ

ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান একসময় জনপ্রিয় জুটি ছিলেন। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনে বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং বরাবরই বিষয়টিকে গুঞ্জন বলে এড়িয়ে গেছেন।

তবে এবার এক পডকাস্টে এসে সেই সম্পর্কের কথা স্বীকার করেছেন খায়রুল বাসার। মাস দুয়েক আগে প্রকাশিত ওই পডকাস্টে তিনি জানান, সাদিয়া আয়মানের সঙ্গে সত্যিই তাঁর প্রেমের সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক কয়েক বছর আগেই শেষ হয়ে গেছে।

বাসার জানান, নাটকে জুটি হিসেবে কাজ শুরু করার আগেই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে সাদিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে কাজের সুবাদে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে সেই ঘনিষ্ঠতা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

‘সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’ অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার পর একসঙ্গে অভিনয় করাকে দুজনের জন্যই স্বস্তিদায়ক মনে হয়নি।’

— বিনোদন ডেস্ক

সম্পর্ক ভেঙে যাওয়ার নির্দিষ্ট কারণ অবশ্য প্রকাশ করতে চাননি এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’

আরও পড়ুন হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? বিনোদন ৪৬ মিনিট আগে

সম্পর্কের ইতি টানার পর তাঁদের পেশাগত সম্পর্কেও পরিবর্তন আসে। একটা সময় নিয়মিত একসঙ্গে নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একই পর্দায় তাঁদের উপস্থিতি কমে যায়। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান একসময় জনপ্রিয় জুটি ছিলেন।
  • তবে এবার এক পডকাস্টে এসে সেই সম্পর্কের কথা স্বীকার করেছেন খায়রুল বাসার।
  • বাসার জানান, নাটকে জুটি হিসেবে কাজ শুরু করার আগেই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে সাদিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়।
  • সম্পর্ক ভেঙে যাওয়ার নির্দিষ্ট কারণ অবশ্য প্রকাশ করতে চাননি এই অভিনেতা।

কেন এখন আর একসঙ্গে অভিনয় করেন না, পডকাস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন খায়রুল বাসার। তাঁর ভাষ্য, সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের সম্মতিতেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’

অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার পর একসঙ্গে অভিনয় করাকে দুজনের জন্যই স্বস্তিদায়ক মনে হয়নি। দর্শকদের আগ্রহ থাকলেও স্বাভাবিকভাবে কাজ করার কথা বিবেচনা করেই আপাতত একসঙ্গে অভিনয় থেকে দূরে রয়েছেন তাঁরা।

করোনার পরবর্তী সময়ে ছোট পর্দায় নিয়মিত জুটি হিসেবে দর্শকদের নজর কাড়েন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তাঁদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো নাটকও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল।

বিনোদন থেকে আরও

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারেপ্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামতের সময় আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম · বিনোদন

ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান একসময় জনপ্রিয় জুটি ছিলেন। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনে বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং বরাবরই বিষয়টিকে গুঞ্জন বলে এড়িয়ে গেছেন।

ফটোকার্ড

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

শিরোনাম