১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২ | DS30: ২,০১৪.১৮ -২৭.৯৬ | লেনদেন: ৩,৬৯৮.০০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৭০.৫৬ -৬৩.০২
সারাদেশ

বাঁশখালীতে ছয় শতাধিক মানুষকে সেবা দিল ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সালমা-আদিল ফাউন্ডেশন

বাঁশখালীতে ছয় শতাধিক মানুষকে সেবা দিল ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সালমা-আদিল ফাউন্ডেশন
ছবি : জি বাংলা নিউজ

চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসচেতনতা ও পুনর্বাসন সহায়তা নিয়ে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির উদ্যোগে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।

বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে চক্ষুসেবা ক্যাম্পের মাধ্যমে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম।

এ ছাড়া বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

‘মানুষের মর্যাদাপূর্ণ জীবন গড়তে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’ অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, এমজেএফ; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসা; লায়ন সাব্বির আহমেদ; লায়ন মাহী চৌধুরী; লায়ন আরশাদুর …’

— জি বাংলা ডেস্ক

পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকার সুযোগ তৈরিতে গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা দেওয়া হয়। ধর্মীয় শিক্ষার প্রসারে বিতরণ করা হয় পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল।

আরও পড়ুন শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে থমথমে মিরপুর সারাদেশ ২ ঘণ্টা আগে

আয়োজক ও অতিথিদের বক্তব্য

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসচেতনতা ও পুনর্বাসন সহায়তা নিয়ে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
  • বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে চক্ষুসেবা ক্যাম্পের মাধ্যমে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, রক্তে…
  • এ ছাড়া বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
  • পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকার সুযোগ তৈরিতে গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও …

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল, এমজেএফের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা-আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। অনুষ্ঠানে আরও অংশ নেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, ‘লায়নরা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের সমন্বিত সেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম অন্যদেরও মানবিক সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।’

লায়ন সালমা আদিল বলেন, ‘মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আবাসন ও জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। মানুষের মর্যাদাপূর্ণ জীবন গড়তে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’

অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, এমজেএফ; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসা; লায়ন সাব্বির আহমেদ; লায়ন মাহী চৌধুরী; লায়ন আরশাদুর রহমান; লায়ন এ কে এম সালাউদ্দিন, এমজেএফ; লায়ন নুরুল আলম; লায়ন জিয়াউদ্দিন সোহেল; জেড সি ওয়ান লায়ন সাইফুল ইসলাম; লায়ন জাহাঙ্গীর আলম; লায়ন আবদুর রাজ্জাক; লায়ন এম এ আজিজ হাওলাদার; লায়ন সাইফুল ইসলাম এবং লিও আরিফুল ইসলামসহ লায়ন্স ও লিও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারিরাও অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন শওকত চৌধুরী, এমজেএফ।

সারাদেশ থেকে আরও

গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার… ২ ঘণ্টা আগে চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর… ২ ঘণ্টা আগে গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটিঅপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) কারখানাগুলোতে ছুটি… ২ ঘণ্টা আগে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগশরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর… ২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাঁশখালীতে ছয় শতাধিক মানুষকে সেবা দিল ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সালমা-আদিল ফাউন্ডেশন

২৫ অক্টোবর ২০২৬, ১:০৬ পিএম · সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসচেতনতা ও পুনর্বাসন সহায়তা নিয়ে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির উদ্যোগে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ছয় শতাধিক।

ফটোকার্ড

বাঁশখালীতে ছয় শতাধিক মানুষকে সেবা দিল ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সালমা-আদিল ফাউন্ডেশন

বাঁশখালীতে ছয় শতাধিক মানুষকে সেবা দিল ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সালমা-আদিল ফাউন্ডেশন

বাঁশখালীতে ছয় শতাধিক মানুষকে সেবা দিল ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সালমা-আদিল ফাউন্ডেশন

শিরোনাম