১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০ | DS30: ২,০১৩.৬০ -২৮.৫৪ | লেনদেন: ৩,৬১৫.৭৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০
রাজনীতি

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারা

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারা
ছবি : জি বাংলা নিউজ

বিরোধী দলে থেকেও একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। রাষ্ট্রের সব ক্ষমতা তাদের হাতে গেলে কী করবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা। পোস্টে তিনি পিরোজপুরের ৮৭ বছর বয়সী মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির বিবরণ তুলে ধরেন।

তাসনিম জারা লেখেন, সমাজে কেউ মারা গেলে সাধারণত কবর খোঁড়া ও দাফনের কাজে প্রতিবেশীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। কিন্তু মানিক পশারীর মৃত্যুর পর তাঁর পরিবারকে মরদেহ নিয়ে দীর্ঘ সময় উৎকণ্ঠায় অপেক্ষা করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

‘একজন মৃত ব্যক্তি ও তাঁর শোকাহত পরিবারের সঙ্গে এমন আচরণের অভিযোগ তুলে তাসনিম জারা প্রশ্ন করেন, বিরোধী দলে থাকতেই যদি কাউকে নিজের বসতভিটায় দাফন করতে বাধা দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের সব ক্ষমতা তাদের হাতে গেলে কী ঘটবে?’

— জি বাংলা ডেস্ক

তাঁর ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে মানিক পশারী মারা যান। এরপর স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মিছিল করেন এবং মাইক ও ফেসবুকে তাঁকে পিরোজপুরে দাফন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন বলে অভিযোগ করেন তাসনিম জারা।

আরও পড়ুন পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির রাজনীতি ১ দিন আগে

তিনি আরও লেখেন, মানিক পশারীর জন্য বাড়িতে প্রথমে একটি কবর খোঁড়া হয়েছিল। তাঁর মেয়ে সীমু আক্তার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘কিছু মানুষ এসে তা ভরাট করে ফেলে। পরে ফুফুদের নিয়ে আমি নতুন কবর খুঁড়ি।’ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় অন্য কাউকে কবর খোঁড়ার কাজে পাওয়া যায়নি বলেও পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিরোধী দলে থেকেও একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি…
  • সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা।
  • তাসনিম জারা লেখেন, সমাজে কেউ মারা গেলে সাধারণত কবর খোঁড়া ও দাফনের কাজে প্রতিবেশীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন।
  • তাঁর ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে মানিক পশারী মারা যান।

তাসনিম জারার দাবি, শেষ পর্যন্ত রাত ২টার দিকে পুলিশি পাহারায় মানিক পশারীকে তাঁর মেয়ে ও বোনদের খোঁড়া কবরে দাফন করা হয়। প্রশাসনের লোকজন ছাড়া পরিবারের বাইরের কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টে তাসনিম জারা বলেন, মানিক পশারী সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তবে পিরোজপুর জেলা জামায়াতের এক সহকারী সেক্রেটারি তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে গার্ড অব অনার দিতে না দেওয়া এবং পিরোজপুরে দাফন করতে না দেওয়ার কথা বলেছিলেন বলে অভিযোগ করেন তিনি। দাফনের পর একই নেতা জামায়াতের নেতারা ‘লাশের রাজনীতি করেন না’ বলে মন্তব্য করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা।

মুক্তিযোদ্ধা হিসেবে মানিক পশারীর স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে উল্লেখ করে তাসনিম জারা লেখেন, এ ধরনের প্রশ্নের নিষ্পত্তির জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালত রয়েছে। তাঁর বক্তব্য, কোনো ব্যক্তির মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে বিতর্ক থাকলেও দাফন আটকে দিয়ে বা মাইক হাতে ঘোষণা দিয়ে সেই বিরোধের মীমাংসা করা উচিত নয়।

মৃত ব্যক্তির প্রতি সম্মান ও ক্ষমার সামাজিক রীতির কথা তুলে ধরে তাসনিম জারা লেখেন, জানাজার আগে পরিবারের সদস্যরা সাধারণত মৃত ব্যক্তির কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু মানিক পশারীর ক্ষেত্রে তাঁর পরিবার সেই সুযোগও পায়নি বলে মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা আরও বলেন, একজন মানুষ নিজের বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত হতে পারবেন কি না, সে বিষয়ে রাজনৈতিক নেতাকর্মীদের এমন কর্তৃত্বমূলক অবস্থান নেওয়া উচিত নয়। তাঁর মতে, একসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে ‘বাংলা ছাড়’ ধরনের বক্তব্য দেওয়া হতো, যা অন্যায়। অথচ ক্ষমতার কিছুটা নাগাল পেতেই বিরোধী দলে থাকা অবস্থায় একই ধরনের আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে তাসনিম জারা লেখেন, ১৯৭১ সালে দল হিসেবে জামায়াত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাঁর অভিযোগ, এখন সেই দলের নেতাকর্মীরাই কে মুক্তিযোদ্ধা আর কে ভুয়া, কে রাষ্ট্রীয় সম্মান পাবেন এবং কার দাফন কোথায় হবে—তা নির্ধারণ করতে চাইছেন।

পোস্টের শেষাংশে জামায়াতের নেতাকর্মীদের বক্তব্য ও আচরণের মধ্যে দ্বিচারিতা রয়েছে বলে অভিযোগ করেন তাসনিম জারা। তিনি বলেন, নিজেদের নেতাদের ক্ষেত্রে জামায়াত ন্যায়বিচার, মানবাধিকার, যথাযথ আইনি প্রক্রিয়া ও মানবিক মর্যাদার কথা বললেও অন্যদের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করছে না বলে তাঁর মনে হয়েছে।

একজন মৃত ব্যক্তি ও তাঁর শোকাহত পরিবারের সঙ্গে এমন আচরণের অভিযোগ তুলে তাসনিম জারা প্রশ্ন করেন, বিরোধী দলে থাকতেই যদি কাউকে নিজের বসতভিটায় দাফন করতে বাধা দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের সব ক্ষমতা তাদের হাতে গেলে কী ঘটবে?

রাজনীতি থেকে আরও

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না? সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে… ১ দিন আগে মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটিশফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি… ১ দিন আগে খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআই খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআইজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার… ১ দিন আগে গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলামগঙ্গা নদীর পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারা

২৬ অক্টোবর ২০২৬, ৫:২৯ এএম · রাজনীতি

বিরোধী দলে থেকেও একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। রাষ্ট্রের সব ক্ষমতা তাদের হাতে গেলে কী করবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

ফটোকার্ড

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারা

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারা

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: জামায়াতকে তাসনিম জারা

শিরোনাম