১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০ | DS30: ২,০১৩.৬০ -২৮.৫৪ | লেনদেন: ৩,৬১৫.৭৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০
আন্তর্জাতিক

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী
ছবি : জি বাংলা নিউজ

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিয়াং উপত্যকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মুম্বাইয়ের নাভি মুম্বাই থেকে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানিকে পাসিঘাটে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর পরিবহন উড়োজাহাজের একাধিক ফ্লাইটে আরএএফসহ অন্যান্য নিরাপত্তা সদস্যকে পাসিঘাট বিমানবন্দরে নেওয়া হয়েছে। সিয়াং ও আপার সিয়াং এলাকায় আগে থেকেই আরএএফের কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে।

এ ছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, যোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। সব মিলিয়ে ওই অঞ্চলে সিএপিএফের ৩৪টি কোম্পানি মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারী সদস্যদের নিয়ে গঠিত আরএএফ দলও মোতায়েন করা হয়েছে।

‘এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে গত ২৩ অক্টোবরের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।’

— আন্তর্জাতিক ডেস্ক

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে গত ২৩ অক্টোবরের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা বিধায়কদের বাড়িঘর ভাঙচুর করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

ঘটনার পর পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি রেখেছে কর্তৃপক্ষ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
  • ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর পরিবহন উড়োজাহাজের একাধিক ফ্লাইটে আরএএফসহ অন্যান্য নিরাপত্তা সদস্যকে পাসিঘাট বিমানবন্দর…
  • এ ছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, যোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে।
  • এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে গত ২৩ অক্টোবরের বিক্…

গত সপ্তাহের সহিংস বিক্ষোভের ঘটনায় অরুণাচল প্রদেশ পুলিশ একাধিক মামলা করেছে। পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও আটজনকে আটক করা হয়েছে।

এদিকে, সিয়াং উপত্যকার অস্থিরতার মধ্যে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ১২ ঘণ্টার বন্ধ কর্মসূচি পালন করেছে টাগিন স্টুডেন্টস ইউনিয়ন।

জেলার সদর দপ্তর দাপোরিজোতে কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সড়কে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

টাগিন স্টুডেন্টস ইউনিয়নের অভিযোগ, শনিবার রাতে সংগঠনটির সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করার চেষ্টা করা হয়। এর প্রতিবাদে সংগঠনটি বন্ধ কর্মসূচির ডাক দেয়। একই সঙ্গে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিও জানিয়েছে তারা।

আন্তর্জাতিক থেকে আরও

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইলবিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

২৭ অক্টোবর ২০২৬, ৮:৪৬ এএম · আন্তর্জাতিক

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিয়াং উপত্যকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মুম্বাইয়ের নাভি মুম্বাই থেকে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানিকে পাসিঘাটে নেওয়া হয়েছে।

ফটোকার্ড

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

শিরোনাম