১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০ | DS30: ২,০১৩.৬০ -২৮.৫৪ | লেনদেন: ৩,৬১৫.৭৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৬৯.৮৭ -৬৩.৭০
খেলাধুলা

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?
ছবি : জি বাংলা নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী ২৮ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিনই দুশ্চিন্তায় পড়েছে দল। অনুশীলনে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এদিকে চোট কাটিয়ে ফেরা লিটন দাসের ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেট সেশনে ব্যাটিং করার সময় হাতে আঘাত পান মুশফিক। চোট পাওয়ার পর মাঠেই তাঁর হাতে বরফ দেওয়া হয়। এরপর অনুশীলন ছেড়ে চলে যান তিনি।

মুশফিকের চোট কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফলে প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

‘যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ভালো ফল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।’

— জি বাংলা ডেস্ক

তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মুশফিকের না খেলার মতো কোনো পরিস্থিতির কথা তিনি শোনেননি। শান্ত বলেন, ‘এখন পর্যন্ত ঠিক আছে। এমন কিছু শুনিনি যে খেলতে পারবে না।’

আরও পড়ুন জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা খেলাধুলা ৩ ঘণ্টা আগে

এদিকে চোট কাটিয়ে ফেরা লিটন দাসের খেলা নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। অনুশীলনে ব্যাটিং ও কিপিং—দুটিই করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। তবে তাঁর ফিটনেস নিয়ে ফিজিও ও ট্রেনারের চূড়ান্ত প্রতিবেদন তখনো পাওয়া যায়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী ২৮ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ।
  • মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেট সেশনে ব্যাটিং করার সময় হাতে আঘাত পান মুশফিক।
  • মুশফিকের চোট কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
  • তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মুশফিকের না খেলার মতো কোনো পরিস্থিতির কথা তিনি শোনেননি।

লিটনের বিষয়ে শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখনো ভালো আছে। ফিজিও-ট্রেনার এখনো রিপোর্ট দেয়নি। সব ঠিকঠাক থাকলে খেলবে। এখনো শতভাগ রিপোর্ট পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ভালো ফল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রথম টেস্টের আগে মুশফিক ও লিটনের শারীরিক অবস্থা নিয়ে সতর্ক রয়েছে দল। শেষ পর্যন্ত দুজনই একাদশে থাকবেন কি না, তা নির্ভর করছে তাঁদের ফিটনেস পরিস্থিতি ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর।

খেলাধুলা থেকে আরও

সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ১ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ১ দিন আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ১ দিন আগে ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে আত্মবিশ্বাস… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

২৭ অক্টোবর ২০২৬, ৮:৪৯ এএম · খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী ২৮ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিনই দুশ্চিন্তায় পড়েছে দল। অনুশীলনে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এদিকে চোট কাটিয়ে ফেরা লিটন দাসের ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

ফটোকার্ড

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

শিরোনাম